তালা(সাতক্ষীরা)প্রতিনিধি : তালায় করোনার উপসর্গ নিয়ে শরিফুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে তালা উপজেলার রহিমাবাদ গ্রামের আবু বক্কর শেখের পুত্র ও পাবলিক হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। পারিবারিক সুত্রে জানাযায়, জ্বর,সর্দি,কাশি,বুকে ব্যথা ও শ্বাস কষ্টের কারণে মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় তার মৃত্যু হয়। গত ২৫/২৬ দিন যাবৎ শরিফুল ইসলাম জ¦রে ভুগছিল। সোমবার তাকে তালা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত ভর্তি করার পরামর্শ দিলেও তাকে ভর্তি না করে বাড়িতে ফিরিয়ে নেয় তার পরিবার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাজীব সরদার জানান, শরিফুল নামক ছাত্র করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। তবে তার করোনা পজেটিভ কিনা বলতে পারবো না।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













