নাভারণ (যশোর) সংবাদদাতা : সারা দেশের ন্যায় যশোরের বেনাপোল ও শার্শায় কঠোর ভাবে সর্বাত্বক লকডাউন পালিত হচ্ছে। রাস্তায় দু একজন পথচারী ছাড়া কাউকে আসতে দেয়া হচ্ছে না। বন্ধ রয়েছে দোকান পাট, হোটেল রেস্তোরা, শপিংমল। চলছে না কোন ভ্যান, রিকসা, ইজিবাইক বা অন্য কোন মোটর যান। স্বাভাবিক আছে আমদানী রফতানী বানিজ্য সহ লোড আনলোড প্রক্রিয়া । শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান করোনা সংক্রমন না কমায় যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটি সারা দেশের সর্বাত্বক লকডাউনের সাথে কিছু বিধি নিষেধ সংযোজন করেছে। তার মধ্যে রয়েছে খাবারের দোকান, হোটেল রেস্তোরা বন্ধ থাকবে ও দুপুর ১২টা পর্যন্ত কাচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে পারবে। এদিকে বেনাপোল ও শার্শায় কঠোর ভাবে সর্বাত্বক লকডাউন পালিত হচ্ছে। পুলিশ প্রশাসন বেনাপোল পৌরসভা ও শার্শা উপজেলার প্রবেশ মুখে সকল সংযোগ সড়কে বাশের ব্যারিকেট দিয়ে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সড়ক-মহাসড়কের ১২ পয়েন্টে বসানে হয়েছে পুলিশের নিয়ন্ত্রিত চেকপোষ্ট। সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে আমদানী রফতানী বানিজ্য, শুল্কায়ন ও লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। রাস্তায় সকল ধরনের যানচলাচল বন্ধ আছে। সকল প্রকার গনজমায়েত, সভা সমাবেশ,মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ঔষুধের দোকান, আইন শৃখংলা বাহিনী ও তাদের বহনকারী গাড়ী,সংবাদকর্মিদের গাড়ী লক ডাউনের আওতামুক্ত থাকবে। সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মাঠে কাজ করছেন, উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী.পুলিশ আনসার ও বিজিবি।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














