মণিরামপুর প্রতিনিধি ॥ মণিরামপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ শহিদুল ইসলাম লেদু নামে এক মাদক ব্যবসায়ীকে ধরেছে পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মাঝিয়ালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন থানার এএসআই সোহেল রানা পারভেজ। লেদু ওই গ্রামের মৃত ইনতাজ আলী মোড়লের ছেলে। পুলিশ ক্রেতাসেজে কৌশলে তাকে গ্রেফতার করেছেন। এএসআই সোহেল রানা বলেন, লেদু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করতেন। মাঝে অসুস্থ হওয়ায় ছেড়ে দিছিলেন। আবার নতুন করে শুরু করেছেন। তিনি বলেন, ক্রেতা সেজে কৌশলে আমরা তার সাথে যোগাযোগ করি। সে আমাদের কাছে গাঁজা বিক্রি করতে চায়। পরে ৪০০ গ্রাম গাঁজাসহ তাকে ধরে ফেলি। এই ঘটনায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। লেদুর নামে থানায় আগের পাঁচটি মাদকের মামলা রয়েছে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














