নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া : কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার মধ্যেও সীমান্তবর্তি জেলা কুষ্টিয়ার করোনা সংক্রোমণ আশংকাজনক হারে বেড়ে চলেছে। জেলা করোনা ডেডিকেটেড হাসপাতালে জায়গা নেই। কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। এসময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ২ জন এনিয়ে জেলায় মোট মৃত্যু হলো ২৪৫ জনের। এ সময়ে ৮৮৫ নমুনা পরিক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯২ জন। শনাক্তের হার ৩০.৩৩ শতাংশ। গত ৭ দিনে কুষ্টিয়ায় ১৪শ’ ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ৭ দিনে ৬৪ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপসকুমার সরকার জানান, কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছে ২৭৩ জন রোগী। এবং প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। ভর্তীর অর্ধেকের বেশি রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। মাত্র ৪ টি আইসিইউ বেড ও ১০ বেডে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট নিয়ে হিমশীম খাচ্ছেন কৃর্তপ।এবং যারা কুষ্টিয়া করোনা হাসপাতালে চিকিৎসা নিতে আসছে তারা অনেক ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে আসায় তাদের চিকিৎসা এবং সেবা দিতে হিমসিম খাচ্ছে তারা। যার কারনে মৃত্যুর হারও দিন দিন বেড়ে চলেছে বলে মনে করেন তারা। এদিকে, জেলায় লকডাউন কার্যকরে সেনাবাহিনী টহল দিচ্ছে। অপর দিকে জনসাধারনকে বিধি নিষেধ মানাতে জনসচেতনতা মুলক রোড শো করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। এদিকে, চলমান ৭ দিনের লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানছেন তারা। রবিবার দিনব্যপী অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্যকারী ৮৬ জনের কাছ থেকে ৬৮হাজার ৫শত টাকা জরিমানা আদায় ও ১জনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














