এমএম সাহেব আলী,আশাশুনি থেকে ঃ আশাশুনি উপজেলার মনোরম পরিবেশে গড়ে ওঠা মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কের উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। গতকাল সকালে কাজের অগ্রগতি দেখতে পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান। বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের গা ঘেষে মরিচ্চাপ নদীর তীরে গড়ে ওঠা পার্কটির উন্নয়ন ও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলার কাজ করা হচ্ছে। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন উন্নয়ন কাজ পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ২০২০-২০২১ অর্থ বছরে টিআর প্রকল্পের আওতায় পার্কের প্রধান ফটক এর সামনে আরসিসি কালভার্ট এর কাজ চলছে। কালভার্টের স্লাাব ঢালাই কাজ তদারকি ও কাজের সার্বিক অবস্থা দেখতে সরেজমিন গমন করেন পিআইও সোহাগ খান। এছাড়া পার্কের মেইন গেটের কাজও চলছে। কাজ পরিদর্শনকালে তিনি কাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং নিয়মমত কাজ সম্পন্ন করতে দিকনির্দেশনা প্রদান করেন।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














