শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা ঃ ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা পুলিশ ক্যাম্প ইনচার্জ হাবিবুল্লাহ এর উদ্যোগে গত ৫ই জুন সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত মাগুরাঘোনা ৯টি ওয়ার্ডের গ্রাম্য বাজারে সরেজমিনে যেয়ে দোকানদারদের সাথে করোনা বিষয়ক জনসচেতনামূলক পরামর্শ দেন মাস্ক বিতরণ করেন এবং দোকানীদের সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত করোনা কালে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেন। অন্যথায় যদি কোন দোকানদার বেলা ২টার পরে সরকারি আইন অমান্য করে ব্যবসায়িক কার্যক্রম চালায় তবে তাকে জেল-জরিমানা করার নির্দেশনা প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আলিম ও আ’লীগের সাধারণ সম্পাদক সুরঞ্জীত কুমার ঘোষ, আ’লীগ নেতা আবু হাসান, ইউনিয়ন আ’লীগ চেয়ারম্যান প্রত্যাশী পদপ্রার্থী স,ম, রোকনুজ্জামান মন্টু, ছাত্র লীগ নেতা সরদার আব্দুল হালিম, শ্রমীক লীগ নেতা শাহাবুদ্দীন মোড়ল আঠারো মাইল বাজার কমিটি সাধারণ সম্পাদক আব্দুল গফুর সহ সকল পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













