মোংলা প্রতিনিধি : মোংলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ বেবী নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মুরগী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বসত ঘর তল্লাশী করে বেশ কিছু গাঁজার পুড়িয়া, গাঁজা বিক্রির নগদ টাকা ও একটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়। মোংলা যৌথ বাহিনীর ইনচার্জ মোংলা উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট নয়ন কুমার রাজ বংশী জানান, গোপন সংবাদের সুত্র ধরে শহরের মুরগী বাজার এলাকায় অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। এসময় বেবী বেগম নামের এক মাদক ব্যাসায়ী পালানোর চেষ্টা করলে মোংলা থানার পুলিশের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয়। পরে ভ্রম্যমান আদালত মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী সচিব নয়ন কুমার রাজবংশী বেবী বেগমকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমান করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













