তালা(সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মেধাবী ছাত্রী প্রেমা রায়(১৩) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। সোমবার( ১২ জুলাই) আনুমানিক রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। সে জেয়ালা নলতা গ্রামের প্রশান্ত রায়ের কন্যা ও খেজুরবুনিয়া জে,এন,এ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম প্রেণীর মেধাবী ছাত্রী ছিলেন। প্রেমা রায়ের কাকা গৌতম রায় জানান যে, কিছুদিন আগে হঠাৎ করে প্রেমা অসুস্থ্য হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। সেখান প্রেমার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে পরীা নিরীার মাধ্যমে জানতে পারি যে প্রেমা রায়ের মরণ ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছে।সোমবার(১২) জুলাই ১ মাস যাবৎ চিকিৎসাধীন অবস্থায় সে সেখানে মৃত্যুবরণ করেন।
পাইকগাছায় ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শীলেমানপুর গ্রামে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সাকাত মোড়ল ও তাঁর অসুস্থ স্ত্রী...
কালীগঞ্জকে হারিয়ে ফাইনালে শালিখা
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচে মুখোমুখি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট, পরিচ্ছন্নতার পাশাপাশি ব্রিজের দুই পাশে অবৈধ দোকানপাট সরিয়ে...
কাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : কাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়াড ছাত্র দলের উদ্যোগে তৃণমূলে ছাত্র দলের কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্য এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সোমবার...
সাতীরায় মা-মেয়ে হত্যা মামলায় স্বামী আব্দুর রউফের মৃত্যুদণ্ড
সাতীরা প্রতিনিধি : সাতীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার মামলায় আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০...














