পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় মহামারী করোনা প্রতিষেধকের দ্বিতীয় পর্যায়ের টিকা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। এ পর্যন্ত পাইকগাছায় ২২ হাজার মানুষ টিকা গ্রহনের জন্য নিবন্ধন করেছেন। আমরা খুলনা সিভিল সার্জন অফিস থেকে চিনের সিনো ফার্মের ৪ হাজার ডোজ টিকা পেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মুখপাত্র ডাঃ ইফতেখার বিন রাজ্জাক বলেন, নিবন্ধনের তুলনায় টিকা খুবই কম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটান্ট ডাঃ সুজন কুমার সরকার, আরএমও সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার প্রশান্ত কুমার মন্ডল, মোঃ সাইফুল্লাহ ইবনে মান্নান, মাধুরী মজুমদার প্রমুখ।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...














