পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় লকডাউনে কর্মহীন বাস শ্রমিকদের মাঝে উপজেলা প্রশাসন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ৪শ বাস শ্রমিকের মধ্যে ২শ শ্রমিকের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও আটা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, সেনাবাহিনীর সার্জেন্ট আরিফুজ্জামান, বাস মালিক সমিতির সভাপতি শেখ হারুনুর রশিদ হিরু, সম্পাদক শেখ জাহিদুর রহমান। বাকীদের ২শ শ্রমিকের মাঝে বুধবার খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এছাড়া প্রতিদিনের দিনব্যাপী পৌর সদর, জিরো পয়েন্ট, নতুন বাজার, মামুদকাটি সহ বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













