সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ও রমজাননগর ইউনিয়নে মাদক চোরাকারবারীদের দুই দফা হামলায় তিন র্যাব সদস্যসহ আটজন আহত হয়েছেন। তাদের কাছ থেকে অস্ত্রও ছিনিয়ে নিয়ে গেছে চোরাকারবারীরা। আহতদের শ্যামনগর ও খুলনায় চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে কৈখালি ও রমজাননগর ব্রীজের কাছে। আহতদের মধ্যে রয়েছেন র্যাব সদস্য বিশ^জিত ও আসলান এবং পাঁচজন সোর্স মোঃ আব্দুল্লাহ, রবিউল ইসলাম, লাল্টু, মনির ও সাদেক হোসেন। র্যাব এ ঘটনায় রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন ও তার ভাই একই ইউনিয়নের মেম্বর জাহাঙ্গীরসহ কয়েকজনকে আটক করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক র্যাব এর একজন সোর্স ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে একটি প্রাইভেটকার ও ৫টি মোটর সাইকেলসহ র্যাব ও কয়েকজন সোর্স কৈখালি এলাকায় মাদক উদ্ধার অভিযান চালাচ্ছিল। মাদক কেনাবেচার ভান করে তা জব্দ করার সময় চোরাচালানীরা তাদের ওপর হামলা করে। তাদেরকে বেধড়ক মারপিট করে কৈখালির একটি ঘরে আটকে রাখে। এসময় তাদের কাছে থাকা একটি অস্ত্রও ছিনিয়ে নেয় চোরাকারবারীরা। এদিকে, এ খবর পেয়ে নদীর অপর পাড়ে রমজাননগরে থাকা র্যাবের কয়েকজন সোর্স ও সদস্য কৈখালি থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসেন। রমজাননগরে আসবার পরই তাদের পথরোধ করে আবারও হামলা করে আরেকদল চোরাকারবারী। এসময় তাদের মারধর করে দ্বিতীয় দফায় আটকে রাখা হয়। খবর পেয়ে র্যাবের অতিরিক্ত কয়েকজন সদস্য ঘটনাস্থলে পৌছালে চোরাকারবারীরা তাদের ছেড়ে পালিয়ে যায়। র্যাব এ ঘটনায় জড়িত সন্দেহে রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন ও তার ভাই একই ইউনিয়নের সদস্য জাহাঙ্গীরসহ কয়েকজনকে আটক করেছে। র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, স্থানীয়দের হামলায় দুই জন জন র্যাব সদস্য আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনাটি পরে বিস্তারিত জানাবেন বলে জানান মেজর শরিফ। এ ব্যাপারে যোগাযোগ করা হলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হুদা জানান, রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে র্যাব এখনও পর্যন্ত এ বিষয়ে কোন মামলা থানায় দেয়নি। তিনি জানান, শুনেছি ইউপি চেয়ারম্যান আল মামুন ও তার ভাই জাহাঙ্গীরকে র্যাব আটক করেছে। অস্ত্র ছিনতাইয়ের বিষয়টি সত্য নয় বলে শুনেছি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
Home
খুলনা বিভাগ ইউপি চেয়ারম্যান ও মেম্বর আটক শ্যামনগরে মাদক চোরাকারবারীদের হামলায় র্যাব সদস্যসহ...
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













