পাইকগাছা প্রতিনিধি \ মায়ের উপর অভিমান করে পালিয়ে যাওয়া পাইকগাছায় শিশু রাকেশ (১৪) ভারতে পুলিশের কাছে ধরা পড়ে শিশু সংশোধনাগারে রয়েছে। শিশুকে উদ্ধারের জন্য তার পিতা অমল কৃষ্ণ সরদার থানায় জিডি করেছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থার মাধ্যমে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকলেও ৫ মাসেও শিশু রাকেশ (১৪) কে ফিরে পাওয়া সম্ভব হয়নি। জানা যায়, উপজেলার উত্তর খড়িয়া গ্রামের অমল কৃষ্ণ সরদার তার শিশু সন্তানকে ফিরে পেতে ২৪ জুলাই ১১৮২ ও ১০ মার্চ ৫৬০ নং থানায় পৃথক দুটি জিডি করে। গত ২৩ ফেব্রুয়ারি বাড়ী থেকে মায়ের উপর অভিমান করে পালিয়ে গেলে এ জিডি করা হয়। কিছুদিন পরে শিশুটি কলিকাতার শিশু সংশোধনীগার ধ্রুব আশ্রম থেকে বাড়ীতে মোবাইল করলে তারা জানতে পারেন সে ভারতে পুলিশে কাছে ধরা পড়েছে। জিডি অনুযায়ী পাইকগাছা থানা পুলিশ আন্তর্জাতিক পুলিশ সংস্থার মাধ্যমে শিশু রাকেশকে উদ্ধারের জন্য দিল্লী সরকারের কাছে পত্রালাপ শুরু করেছে। এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, আমরা শিশুটিকে উদ্ধার করে তার পিতা-মাতার কাছে ফেরৎ দেয়ার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থার মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। অতি দ্রুততম সময়ে তাকে ফেরৎ আনতে পারব বলে আশা করছি।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













