মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার বৃদ্ধি, করোনা সংক্রমিত থামছে না। গত এক সপ্তাহে দালালসহ ৩৭জন ৫৮বিজিবি’র হাতে আটক। এরমধ্যে ভারত থেকে আসার পথে আটক ১৮ জনকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিজিবি ও থানা সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধিনস্ত উপজেলার বিভিন্ন বিওপির টহল দল এ সকল অবৈধ পারাপারকারীদেরকে আটক করে। এরমধ্যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১৯জন এবং ভারত থেকে আসার পথে ১৮জন রয়েছে এবং পারাপারে সহায়তাকারী দালাল রয়েছে ২জন। আটককৃতদের মধ্যে রয়েছে নারী ১৩জন, পুরুষ ২১জন ও শিশু ৩জন। ভারত থেকে আসার পথে আটককৃত ১৮জনকে মহেশপুর মহিলা কলেজে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান জানান, ভারত থেকে আসার পথে আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময় ভারতে যেয়ে অবস্থান করছিল। সেখানকার অবস্থা খারাপ বুঝে তারা বাংলাদেশে ঢুকছে। অনেক সময় তাদের মেডিকেল চেকআপ করলে করোনা পজেটিভ পাওয়া যাচ্ছে। যেকারনে সবাই ঝুকির মধ্যে আছে। আটককৃতদের সকলকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ফকিরহাটে আবারো গাঁজাসহ আটক ২
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত...
চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের...
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে সামনে এসেছে আরও কিছু গুরুতর অনিয়মের...
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ এক ব্যক্তি ধরা
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে...
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম এর ৮ম মৃত্যুবার্ষিকী উদযাপন
উপলক্ষে...
শিক্ষার্থীদের মাঝে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শণ ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধান শিক্ষক মমিনুর রহমানের
আছাদুল ধুলিহর প্রতিনিধি: মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাউল সম্রাট ও মরমী সাধক...













