ভ্রাম্যমান প্রতিনিধি, কোটচাদপুর ঃ ঝিনাইদহের কোটচাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক প্রেমিকা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার দোড়া ইউনিয়নের লীপুর গ্রামে ওই নারী বিয়ের দাবিতে প্রেমিক রেজাউলের বাড়িতে গেলে রেজাউল তাকে বকা ঝকা করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এক পর্যায়ে প্রেমিকা পাশের বাড়িতে আশ্রয় নেয়। এমন খবর পেয়ে বাড়ির আশপাশের উৎসুক লোকজন ও দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাবিল হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় প্রতিবেশিদের মাধ্যমে জানা যায়, উপজেলার দোড়া ইউনিয়নের লীপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (রেজা) বাংলাদেশ নৌবাহিনীতে পাঁচ বছর ধরে চাকরি করছেন। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করেন। ভূক্তভোগী নারী বলেন চাকুরীর সুবাদে একপর্যায়ে প্রেমিক রেজাউলের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ের প্রলোভনে কয়েক বছর ধরে আমাকে নিয়ে খুলনার একটি ভাড়াবাসায় থাকেন। বিয়ের কথা বলে বছরের পর বছর ধরে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছে রেজাউল। গত কয়েক দিন ধরে খুলনার ভাড়াবাসা থেকে চলে এসে যোগাযোগ বন্ধ করে দেয় রেজাউল। পরে গত বৃহস্পতিবার বিকালে বিয়ের দাবিতে রেজাউলের বাড়িতে আসলে ওই নারীকে দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়রা ওইদিন রাতে প্রেমিকার বাবা সাখাওয়াত হোসেনের হাতে তুলে দেন। এ ব্যাপারে লীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...













