মহেশপুর (ঝিনাইদহ) অফিস ঃ মহেশপুরে গত এক সপ্তাহে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ৩৯জন। প্রাপ্ত সূত্রে প্রকাশ, রবিবার সকালে উপজেলার পান্তাপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুজ্জামান(৪৫) করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার পুন্দরপুর গ্রামের সরদারপাড়ার বাদলের স্ত্রী হোসনেয়ারা(৩৫),স্কুলপাড়ার সানারউদ্দিন খার ছেলে মালেক মেম্বার(৬৫),বিশ্বাসপাড়ার জলিল মন্ডলের ছেলে সাইদুর(৫৭)করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। ২৯শে জুলাই সাড়াতলা গ্রামের সেরেস্তা আলীর ছেলে মাহাতাব উদ্দিন(৫৭) যশোর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ২৭শে জুলাই ভোলাডাঙ্গা গ্রামের রবিউল মাষ্টারের ছেলে গ্রাম্য ডাক্তার হারন অর রশিদ(৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ২৬শে জুলাই একতারপুর গ্রামের মতিয়ার রহমানের প্রবাসী ছেলে মোস্তফা মালয়েশিয়ায়(৪৫) মারা যায়। ২৫শে জুলাই একতারপুর খানপাড়ার মুন্তাজ খানের স্ত্রী সদু বিবি(৭০), একইদিন বৈঁচিতলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে ইজ্জত আলী(৬২) মারা যায়। ২৪শে জুলাই মহেশপুর জমিদারপাড়ার আব্দুর রহমানের ছেলে জিহাদ(২১) যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একইদিন রাখালভোগা গ্রামের তপে বিশ্বাসের ছেলে শামছুল ইসলাম(৬০)বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে মহেশপুর উপজেলায় মৃতের সংখ্যা দাড়ালো ৬১ জনে এবং আক্রান্তের সংখা ৫৪৯জন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসিবুস সাত্তার এ সকল তথ্য নিশ্চিত করেছেন।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














