সাইফুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ)থেকে ঃ শনিবার বিকালে মহেশপুরে প্রতারক চক্রের হোতো ইসমাইল হোসেন আবির চুয়াডাঙ্গা থানা পুলিশের হাতে আটক হয়েছে। পরে তাকে নিয়ে ওই রাতেই অভিযান চালিয়ে ছিনতাইকৃত মটরসাইকেল, ৬টি দামি মোবাইল,খেলনা পিস্তল ও মোবাইলের একাধিক সিমসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় তার সহযোগী উত্তম আটক হয়। মহেশপুর ও চুয়াডাঙ্গা থানা সূত্রে প্রকাশ, উপজেলার পুরন্দপুর গ্রামের আনসার আলীর ছেলে ইসমাইল হোসেন আবির(৩৫) দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ডিবি পুলিশের কর্মকর্তা সেজে চাঁদাবাজি ও সেনা অফিসারের পরিচয় দিয়ে চাকুরী দেওয়ার নাম করে প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। একই কৌশলে মোবাইল ও মটরসাইকেল ছিনতাইয়ের সিন্ডিকেট গড়ে তোলে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি জিহাদ ফকরুল আলম খাঁন জানান, সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুরন্দপুর স্কুল পাড়ার প্রতারক ইসমাইল হোসেন আবিরকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করে তাকে সাথে নিয়ে মহেশপুরে অভিযান চালিয়ে তার সহযোগী বিমল দাসের ছেলে উত্তমকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুয়াডাঙ্গায় ছিনতাই হওয়া ৬টি দামি মোবাইল ও একাধিক মোবাইলের খাপ উদ্ধার হয়। এই ঘটনায় চুয়াডাঙ্গা থানায় একাধিক মামলা হয়েছে। এলাকাবাসী জানায়, উক্ত আবির দীর্ঘদিন ধরে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে চাকুরী দেওয়ার নাম করে প্রতারনা মাধ্যমে টাকা হাতিয়ে আসছিল। গত কয়েক বছর আগে ঢাকা কচুক্ষেতে মনি বেগম নামে এক নারীর কাছ থেকে তার ভাইপোকে চাকুরী দেওয়ার নাম করে ৩লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে আসে। গ্রামে এক কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ৪লক্ষ টাকা হাতিয়ে নেয় পরে ছাড়াছাড়ি হয়ে যায়। তার প্রতারনার এক ডজন বিয়ের খবর পাওয়া গেছে। এলাকায় একটি ভূয়া এনজিও খুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে ছিল। রবিবার সকালে চুয়াডাঙ্গা থানা পুলিশ আবির ও তার সহযোগীকে আদালতে সোপর্দ করে।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














