স্টাফ রিপোর্টার : মনিরামপুরের রোহিতা ইউনিয়নের আড়াই কিলোমিটার পল্লী বিদ্যুৎ লাইনের পিলার পরিবর্তন করাকে পুঁজি করে সংখ্যালঘু পরিবার সহ ৬ টি পরিবারের নিকট ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেছে স্থানীয় শরিফুল ইসলাম ওরফে এতিম নামের এক দালাল। ঘটনাটি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বয়ে চলেছে। জানা যায়, ইউনিয়নের গাংগুলিয়া আমতলা মোড় হতে মুড়াগাছা বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পল্লী বিদ্যুৎ ফোর লাইন করার জন্য পিলার পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পল্লী বিদ্যুৎ। এই পিলার পরিবর্তনকে পুজি করে দালাল হিসাবে খ্যাত গাংগুলিয়া গ্রামের আতর আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে এতিম পিলার সরিয়ে দেওয়ার কথা বলে একই গ্রামের সংখ্যালঘু বিশ্বজিৎ রায়, দিলীপ ও অমেদালী, হামেদালীসহ ৪ জনের কাছে ৫ হাজার করে ২০ হাজার ও দালাল এতিমের ভাগনে বাবুর কাছে ১০ হাজার, শহিদুলের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে না পারায় দালাল এতিম ফোরম্যানের জোগসাজসে দুটি পিলার এলোমেলো ভাবে সরিয়ে দিয়েছে। তাতে দালালের টাকা না দেওয়া ব্যক্তিদের চরম তি দেখা দিয়েছে। ভুক্তভোগীসহ স্থানীয়দের দাবী পল্লী বিদ্যুতের আলোচিত দালাল নামধারী শরিফুল ইসলাম ওরফে এতিমের বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। বিষয়টি জানতে দালাল শরিফুল ইসলাম ওরফে এতিমের ব্যবহিত ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কথা হয় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম ও ওয়ার্ড যুবলীগের সভাপতি কেসমত আলী, স্থানীয় মেম্বর খায়রুল বাশার এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দীন হোসেন লিটন বলেন, দালাল এতিম পিলার সরানোর নামে যে টাকা চেয়েছে এটা সম্পুর্ন অন্যায়। আমরা ঐ দালালের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য পল্লী বিদ্যুৎসহ প্রশাসনের প্রতি জোর দাবী করছি।
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...
শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
যশোর অফিস : যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই...













