স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : লকডাউনের মধ্যেই কালীগঞ্জে আইমান এন্টারপ্রাইজের প্রতিষ্টান ভিশন শো-রুমে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে শো-রুমের পেছনের ভেন্টিলেটার ভেঙ্গে ওই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা শো-রুমের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা ও ইলেকট্রনিক পন্য সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় পর মঙ্গলবার সকালে থানা ও ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শহরের মেইন বাসষ্টান্ড সড়ক সংলগ্ন ভিশন শো-রুম আয়মান এন্টারপ্রাইজের সত্বাধিকারী এমদাদুল ইসলাম ইনতা জানায়, লকডাউনে তার প্রতিষ্টান বন্ধ রয়েছে। কিন্তু প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যার আগে তার বন্ধ প্রতিষ্টান খুলে দেখে পূনরায় বন্ধ করে বাড়িতে যায়। পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলে দেখে ক্যাশ ড্রয়ার ভাঙ্গা সহ কিছু মালামাল এলোমেলো করা রয়েছে। সে জানায়, তার প্রতিষ্টানের সিসি টিভি ফুটেজে দেখা গেছে, রাত সাড়ে ৩ টার দিকে পেছনের ভেন্টিলেটার ভেঙ্গে কিশোর বয়সের একজন চোর ভেতরে প্রবেশ করে। এরপর চোরটি ক্যাশ ড্রয়ার ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা সহ কিছু পন্য নিয়ে গেছে। তবে, কি পরিমান পন্য নিয়ে গেছে তার প্রাথমিক ভাবে হিসাব নিরুপন করতে না পারলেও প্রায় ২৫/৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে সে জানায়। এ ঘটনায় দুপুরের পর থানাতে একটি অভিযোগ দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ মাহফুজুর রহমান মিয়া জানান, চুরি ঘটনার খবর পেয়েই সকালে থানার এস আই জাকারিয়া হোসেন ও আবুল কাশেমকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। সিসি টিভি ফুটেজ দেখে চোর আটকে দ্রুত ব্যাবস্থা নিবেন বলে জানান।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













