কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার \ সাতীরার তালায় অপহরণের ঘটনায় এক যুবকে আটক করেছে থানা পুলিশ। এসময় অপহূত ১০ম শ্রেণির ছাত্রীকে (১৬) উদ্ধার করা হয়েছে। অপহরণকারী ধ্রুব মন্ডল (২১) কে মঙ্গলবার রাত ৯ টার দিকে খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রাম থেকে আটক করা হয়। সে একই উপজেলার কলাগাছি গ্রামের গুরুপদ মন্ডলের ছেলে। এঘটনায় মেয়ের পিতা কৃষ্ণ পদ ব্যানার্জী জানান, ‘কলাগাছি গ্রাামের গুরুপদ মন্ডলের ছেলে ধ্রুব মন্ডল আমার মেয়েকে দীর্ঘদিন বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। সে কারনে আমি ভবিষ্যৎতের কথা ভেবে তালা থানায় প্রায় ৩ জুন ২০২১ তারিখ একটি সাধারণ ডায়েরি করি। এরপরও আমার মেয়েকে সে বিভিন্ন কৌশলে উত্যক্ত করে আসছিলো। আমার মেয়ে তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার (৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আমার বাড়ির পাশ থেকে ধ্রুব মন্ডল (২১), শান্ত মন্ডল(২১), ধিরাজ বাছাড়(২০), কমলেশ বাছাড় (২১) ও গুরুপদ মন্ডল (৪৫) জোর পূর্বকভাবে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়। পরে আমি তালা থানায় একটি অভিযোগ করলে থানা পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে এবং ধ্রুব মন্ডলকে আটক করে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় ভুক্তভোগি কৃষ্ণপদ ব্যানার্জী তালা থানায় ৫ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ২। এরমধ্যে আমরা আসামী ধ্রুব মন্ডলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













