ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পে ঝিনাইদহে করোনায় আক্রান্ত দুস্থ রোগীদের মাঝে বিনামুল্যে ঔষধ বিতরণ করেছে জেলা বিএনপি। বুধবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য সচিব মাহবুবুর রহমান শেখরসহ অন্যান্যরা। এসময় আয়োজকরা জানান, ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন গ্রামে করোনায় আক্রান্ত দুস্থ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প থেকে ঔষধ বিতরণ করা হবে। দুস্থ রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসকদের পথ্য অনুযায়ী ঔষধ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে বিএনপির হেলথ টিম।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













