শ্যামনগর ব্যুরো ঃ কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ শ্যামনগর উপজেলার পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত প্রণোদনা এস,এম,ই ঋণ আনুষ্ঠানিকভাবে বিতরন করা হয়েছে। গতকাল ১২ আগষ্ট সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা হলরুমে এ ঋণ বিতরন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিআরডিবি এর উপ-পরিচালক মোঃ আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জি,এম আকবার কবীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউআরডিও মোঃ ওয়াহিদ মুরাদ। এ সময় এআরএনও মোঃ রফিকুল ইসলাম, জুনিয়ার অফিসার মোঃ সাইফুল্লাহ, ইউসিইএ এর সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সহ সকল সমবায়ীরা উপস্থিত ছিলেন। বক্তব্য পর্বের পর উদ্বোধন অনুষ্ঠানে ৪৩ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার চেক বিতরন করা হয়।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













