স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা বাজার রক্ষা করে কপোতা নদের উপর উঁচু ব্রীজ নির্মাণ এবং একটি উড়াল সেতুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র আয়োজনে ও যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটি, ঝিকরগাছা ব্রীজ বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে উপজেলার মধ্যে ২৭টি সংগঠনের হাজারো প্রতিনিধিদের উপস্থিতিতে রবিবার সকাল সাড়ে ১১টায় ঝিকরগাছার কপোতা নদের ব্রীজ হতে বাজার পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহবায়ক মাষ্টার মাস্টার নুর জালাল। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য শাহান আক্তার, যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটির সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, সদস্য আহসানউল্লা ময়না, সেবা’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা উপজেলার প্রবিণ রাজনীতিবিদ আমানুল কাদির টুল্লু, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু, সাপ্তাহিক নিশান পত্রিকার সম্পাদক নরুল্লা খান রুমি, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আলিমুল মৃধা, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আশিকুল ইসলাম, সেবক সংগঠনের সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













