সাতক্ষীরা ব্যুরো প্রধান : কলারোয়া থানার ১ কিলোমিটারের মধ্যে চলছে মাদক বিক্রি ও রাতদিন জোয়ার আসর। এলাকাবাসী মাদক বিক্রেতা, সেবী ও জোয়াড়ীদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। মাদক ও জুয়া খেলা বন্ধের জন্য এলাকার সচেতন জনগণ পুলিশ ও ডিআইজি মহাদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, কলারোয়া পৌর এলাকার মধ্যে থানা থেকে ১ কিলোমিটার দূরে ইউরেকা পেট্রোল পাম্পের পিছনে আমবাগানে এলাকার কুখ্যাত জুয়াড়ী শহীদুল ও ভুট্টোর নেতৃত্বে চলছে, জুয়ার আসর, ইয়াবা, ফেন্সিডিল ও গাজা বিক্রি। মাদক সেবীরা নির্বিঘেœ মাদক ক্রয় করে বাগানে বসে সেবন করছে। বাগানের পাশ দিয়ে রাস্তায় চলাচলরত স্কুল কলেজের মেয়ে দেখে অশ্লীল ভাষায় কথাবার্তা এবং অঙ্গভঙ্গিমা করছে এবং উঠতি বয়সের যুবকরা নেশাগ্রস্থ হচ্ছে। মাদক ও জুয়ার আসর পাহারা দেওয়ার জন্য মাদক বিক্রেতা শহীদুল ও ভুট্টোর রয়েছে সন্ত্রাসী বাহিনী। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। থানার নিকটে এধরনের জুয়ার মাদক বিক্রি ও জুয়ার আসর বসায় স্থানীয় পত্রিকা ও অনলাইনে একাধিকবার সংবাদ প্রকাশিত হওয়ার পরও কলারোয়া থানা পুলিশের টনক নড়েনি। পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে মাদক বিক্রেতা ও জুয়াড়ীরা উল্লাশ করেছে। এলাকার সচেতন জনগন যারা সন্ত্রাসীদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না তারা সংবাদ পত্রের মাধ্যমে পুলিশ সুপার ও ডিআইজির হস্তক্ষেপ কামনা করেছেন। যাতে মাদক বিক্রি ও জুয়ার আসর বন্ধ হয় এবং মাদক বিক্রেতাসহ জুয়ার আসর পরিচালনাকারীদের ও তাদের সহায়তাকারীদের আইনের আওতায় এনে শাস্তি পায়। এব্যাপারে মাদক বিক্রেতা ও জুয়াড়ী শহীদুলের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমার মোবাইল নাম্বার কোথায় পেয়েছেন? আমি ওসবের সাথে জড়িত নয়। কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা ১০/১২বার অভিযান চালিয়েছি। কাউকে গ্রেফতার করতে পারিনি। আমাদের অভিযান অব্যাহত আছে।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













