রাসেল মাহমুদ : অদৃশ্য করোনা মহামারি’তে এখনো দূর্দশা কাটেনি প্রান্তিক পর্যায়ের মৎস্য খামারীদের। খাবার ও পরিবহণ খরচ বৃদ্ধি হলেও মাছের দাম খরচের তুলনায় কম হওয়ায় বেশ লোকসান পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার ঘের ব্যবসায়ী রিপন হোসেন বলেন, এঅঞ্চলে আমার চারাপোনা উৎপাদনের ১০বিঘা জমির ঘের রয়েছে। এখান থেকে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছের পোনা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী এসে চাহিদামত নিয়ে যেত। এতে বেশ লাভবান হলে করোনা মহামারির পরবর্তী সময় থেকে প্রচুর লোকসান গুনতে হচ্ছে। করোনা পূর্ববর্তী সময়ে ১০বিঘা ঘেরে চারাপোনা উৎপাদনে ১৭-১৮ লাখ টাকা ব্যায় করে ২৪-২৫ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যেত। আর এখন খরচের টাকা টাও ওঠানো সম্ভব হয়না। বরং কিছু ঘাটতি থেকে যায়। অন্যদিকে মাছের খাদ্য, খৈল, ভূষি ইত্যাদির দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আসল টাকা তুলতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। রূপদিয়া এলাকার আরেক পোনা উৎপাদনকারী ব্যবসায়ী জসিম উদ্দীন জানান, এব্যবসা এখন বিষফোঁড়ায় পরিণত হয়েছে কিন্তু বছর চুক্তিতে ঘের নেয়ার কারনে ছাঁড়ে যেতেও পারছিনা। হঠাৎ ব্যবসা মন্দার কারন অদৃশ্য মহামারী। অন্যান্য ব্যবসারমত এব্যবসাও থমকে গেছে। বাইরের ব্যাপারী না আসলে এই আর মন্দা কাটিয়ে ওঠা সম্ভবনা। তার উপর মৎস খাদ্যের দাম হঠাৎ করে কেজিতে ৫-৭ টাকা হারে বেড়েগেছে। সরকারের কাছে দাবী এই খাতে সরকারী-বেসরকারী সংস্থার সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করা হোক।
চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর হাসপাতালে নেবার পর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার...
যশোরে দিন ব্যাপি জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী
নিজস্ব প্রতিবেদক : রপ্তানিমুখি প্রাণি সম্পদের গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে যশোরে বৃহস্পতিবার দিনব্যাপি উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শণী।...
অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল বিতরণ
অভয়নগর (যশোর) প্রতিনিধি : আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় যশোরের অভয়নগরে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।...
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার...
সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে : এমপি গোলাম রসুল
বার্তা প্রতিবেদক : গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ...













