ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি\ যশোরের ঝিকরগাছায় এ্যাকশন টু প্রজেক্ট রাইটস অফ ওমেন এন্ড গার্লস প্রকেল্পর উদ্যোগে বাল্য বিবাহ বন্ধ, নারী-শিশু নির্যাতন প্রতিরোধ, নির্যাতনের শিকার নারীদের স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা প্রদানের লক্ষে উপজেলা সোসাল সাপোর্ট গ্রুপের (এসএসজি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার সকালে স্থানীয় জেডিও অফিসের হলরুমে দীপ্তি ফাউন্ডেশনের আয়োজনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম শহীদ। কর্মশালায় বক্তব্য রাখেন, দীপ্তি ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য মোঃ হাসানুজ্জামান, জেডিও’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামন মনির, দীপ্তি ফাউন্ডেশনের উপজেলা ম্যানেজার বিশ^জিৎ কুমার সেন, বিশিষ্ট সমাজসেবক শফিকুর রহমান, ঝিকরগাছাসদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, সেবা সংগঠনের সভাপতি আশরাফুজ্জামন বাবু, লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম রেজা, দীপ্তি ফাউন্ডেশনের ঝিকরগাছা ইউনিয়ন সংগঠক জান্নাতুল ফেরদৌস, গদখালী সংগঠক তহমিনা আক্তারসহ সংগঠনের ঝিকরগাছা ও গদখালী ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ। কর্মশালায় চলমান করোনা মহামারি সময়ে সারা দেশে বাল্য বিবাহ বৃদ্ধি হওয়ায় এ থেকে বেরিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি জোর দেয়া হয়েছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














