স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এ্যাড সুকুমার বিশ্বাস আর নেই। শনিবার সকালে তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আইনজীবী সুকুমার বিশ্বাস শহরের কলাবাগানপাড়ার বাসিন্দা ও সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের সুধীর বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড জাকারিয়া মিলন খবর নিশ্চিত করে জানান, দীর্ঘদিন তিনি পক্ষাঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ ছিলেন। শনিবার তিনি দ্বতীয় দফায় স্ট্রোক করে ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাধারণ আইনজীবরা গভীর শোক প্রকাশ করেছেন। এ্যাড সুকুমার বিশ্বাসের মৃত্যুর খবরে তার স্বজন, পরিবার পরিজন, মক্কেল, আইনজীবী সহকারী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














