কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় সনাতন ধর্মাবলম্বীরা গণ অবস্থান, অনশন ও বিাভ মিছিল করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ কর্মসূচি পালন করে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি পালনকালে বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার ও দেশের বিভিন্ন স্থানে ঘটা সাম্প্রদায়িক হামলার বিচার দাবি করেন। প্রতিমা, পূজামন্ডপ, মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষের ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান বক্তারা। বক্তব্য দেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক আব্দুর রউফ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, সন্তোষ কুমার পাল, দিলীপ অধিকারী চান্দু, উত্তম কুমার পাল, অসীম কুমার পাল, উত্তম ঘোষ, রনজিত কুমার ঘোষ, নিরঞ্জন পাল, নিত্য গোপাল, হরেন্দ্রনাথ রায়, দেবাশিস দাস, রবীন্দ্রনাথ ঘোষ, পুতুল শিকদার, তাপস ঘোষ, উজ্জ্বল কুমার দাস, গোপাল ঘোষ বাবু, জয়দাস প্রমুখ। বেলা ১২ টার দিকে সংগঠনের ব্যানারে এক বিােভ মিছিল কলারোয়া পৌর শহর প্রদণি করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দ্বীপ কুমার রায়।
যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
যশোর অফিস : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর)...
আখেরি মোনাজাতে শেষ হলো যশোরের তিন দিনের ইজতেমা
যশোর অফিস : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে শেষ হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। রোববার (২৯ নভেম্বর) দুপুরে যশোর উপশহরের জেলা মারকাস...
ফুটবলের উন্নয়নে জাপানি ক্লাব ‘এফসি ইমাবারি’র সাথে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে
যশোর প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), শামসুল হুদা ফুটবল একাডেমি এবং জাপানের পেশাদার ফুটবল ক্লাব 'এফসি ইমাবারি'-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের...
যশোরে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার
যশোর অফিস : যশোরের শার্শা ও অভয়নগরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার...
যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা
যশোর অফিস : আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা...













