জসিম উদ্দিন, শার্শা : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নে কয়েকটি পরিবর্তন নিয়ে যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়ানে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে এসব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পরিবর্তন হওয়া বড় কয়েকটি ইউনিয়নের প্রতিনিধির মধ্যে ১ নং ডিহি, ৫ নং পুটখালী, ১০ নং শার্শা এবং ১১ নং নিজামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচনে যাঁরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন, ১নং ডিহি ইউনিয়ানে মোঃআসাদুজ্জামান , ২নং লনপুর ইউনিয়ানের বর্তমান চেয়ারম্যান মোছা: আনোয়ারা খাতুন, ৩নং বাহাদুরপুর ইউনিয়ানের বর্তমান চেয়ারম্যান মোঃমিজানুর রহমান, ৫নং পুটখালি ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ গফাফার সরদার, ৬নং গোগা ইউনিয়ানের বর্তমান চেয়ারম্যান মোঃআব্দুর রশিদ, ৭নং কায়বা ইউনিয়ানের বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ, ৮নং বাগআঁচড়া ইউনিয়ানের বর্তমান চেয়ারম্যান মোঃ ইলিয়াছ কবির (বকুল), ৯নং উলশী ইউনিয়ানের বর্তমান চেয়ারম্যান মোঃ আয়নাল হক, ১০নং শার্শা ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান কবির উদ্দীন আহম্মদ ও ১১নং নিজামপুর ইউনিয়ানে মোঃআব্দুল ওহাব। উল্লেখ্য, আগামি ২৮শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়ানের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
যশোর অফিস : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর)...
আখেরি মোনাজাতে শেষ হলো যশোরের তিন দিনের ইজতেমা
যশোর অফিস : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে শেষ হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। রোববার (২৯ নভেম্বর) দুপুরে যশোর উপশহরের জেলা মারকাস...
ফুটবলের উন্নয়নে জাপানি ক্লাব ‘এফসি ইমাবারি’র সাথে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে
যশোর প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), শামসুল হুদা ফুটবল একাডেমি এবং জাপানের পেশাদার ফুটবল ক্লাব 'এফসি ইমাবারি'-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের...
যশোরে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার
যশোর অফিস : যশোরের শার্শা ও অভয়নগরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার...
যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা
যশোর অফিস : আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা...













