সভাপতি জুয়েল সম্পাদক টিপু , চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

0
14

চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন খলিলুর রহমান জুয়েল এবং টিপু সুলতান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব চৌগাছা কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন প্রক্রিয়ায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রিপোর্টর্মোঃস ক্লাবের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু ।
অন্যানেন মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব চৌগাছার সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রকি, ইমাম হোসেন সাগর, টিপু সুলতান, সুজন দেওয়ান প্রমুখ । আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সভাপতি খলিলুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন টিপু সুলতান ।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, সহ-সভাপতি হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শিপলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সাহিত্য সম্পাদক মুন্সি সাগর এবং পত্রিকা বিষয়ক সম্পাদক শাহীন সোহেল।
কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাবলুর রহমান, জাফর ইকবাল রিপন, দেবরাজ কুমার এবং শরিফুল ইসলাম সজিব।
এ সময় অন্যান্যের মধ্যে ইঞ্জি: রাজু আহমেদ , রফি উদ্দিন ব্যাপারী, মোঃ খলিলুর রহমান জুয়েল, মোঃ সুজন দেওয়ান, মেহেদী হাসান শিপলু, মোঃ শরিফুল ইসলাম সজিব, রেজাউল করিম সাগর, শাহিন সোহেলসহ রিপোর্টর্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here