স্টাফ রিপোর্টার : মানবপাচার দমনে যশোরে একটি ট্রাইব্যুনাল দাবি করা হয়েছে। ‘মানবপাচার ও অনিয়মিত অভিবাসন থেকে নারী ও শিশুদের সুরক্ষা’ বিষয়ক এক অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে প্রেসকাব যশোর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, ‘ভারতে মানব পাচারের নিরাপদ রুট হিসেবে যশোরকে ব্যবহার করা হচ্ছে। এজন্যে ঢাকার পরেই যশোরে মানবপাচারের ঘটনা সবচেয়ে বেশি। এই জেলায় বর্তমানে মানবপাচারের ৬১৩টি মামলা বিচারাধীন রয়েছে। অথচ মাত্র ২৮টি মামলার নিষ্পত্তি হয়েছে। আর ৩৬টি পাচার মামলা চলছে ৫ বছরের বেশি সময় ধরে। তিনি বলেন, মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে প্রত্যেক জেলায় ট্রাইব্যুনাল থাকার কথা থাকলেও মাত্র সাতটি বিভাগীয় শহরে এই ট্রাইব্যুনাল রয়েছে। যশোরের বিচারক, সাংবাদিকসহ বিভিন্ন সূধীজনদের দাবি যশোর যেহেতু দেশের দ্বিতীয় বৃহত্তর পাচারপ্রবণ জেলা। এজন্য এই জেলায় একটি ট্রাইব্যুনাল থাকা খুবই জরুরি।’ অনুষ্ঠানে জানানো হয়েছে, সারাদেশে মানবপাচারের প্রায় ৬ হাজার মামলা বিচারাধীন রয়েছে। পাচারের শিকার যারা তাদের মধ্যে ২১ শতাংশ নারী ও ১১ শতাংশ শিশু। গত ৯ বছরে মাত্র ৪ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশেষ অতিথি ছিলেন সম্পাদক এসএম তৌহিদুর রহমান। সভাপতির বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশনের প্রধান শরিফুল হাসান। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক দেবানন্দ মন্ডল’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ব্র্যাক সমন্বয়ক আলমাছুর রহমান। অনুষ্ঠানে গ্রামের কাগজের বার্তা সম্পাদক সারোয়ার হোসেন, সমাজের কথার বার্তা সম্পাদক মিলন রহমান, নিউ এজের সাইফুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ অনুষ্ঠান যুবদলের সদস্য সচিব রাসেল সরদারের...
এইচএসসি ও আলিমের ফলাফলে মনিরামপুরে মেয়েরা এগিয়ে…..
রাহাত আলী,মনিরামপুরঃ শিক্ষা, দীক্ষা আর মননশীলতার আলোয় প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র। ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে যশোরের...
বাঘারপাড়ায় পাসের হার ও জিপিএ-৫ এ শীর্ষে মির্জাপুর
পারভেজ আহম্মেদ, খাজুরা (যশোর) : এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও যশোরের বাঘারপাড়া উপজেলায় শীর্ষ স্থান ধরে রেখেছে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠান থেকে ২১১...
চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে সংস্কৃতিকর্মীদের...
বিএনপির কেন্দ্রীয় নেতা অপুর পূজা পরবর্তী মতবিনিময়
কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ,পূজা উদযাপন ফ্রন্ট,ও হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গের সাথে শারদীয় দূর্গাপূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত...














