স্টাফ রিপোর্টার : মানবপাচার দমনে যশোরে একটি ট্রাইব্যুনাল দাবি করা হয়েছে। ‘মানবপাচার ও অনিয়মিত অভিবাসন থেকে নারী ও শিশুদের সুরক্ষা’ বিষয়ক এক অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে প্রেসকাব যশোর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, ‘ভারতে মানব পাচারের নিরাপদ রুট হিসেবে যশোরকে ব্যবহার করা হচ্ছে। এজন্যে ঢাকার পরেই যশোরে মানবপাচারের ঘটনা সবচেয়ে বেশি। এই জেলায় বর্তমানে মানবপাচারের ৬১৩টি মামলা বিচারাধীন রয়েছে। অথচ মাত্র ২৮টি মামলার নিষ্পত্তি হয়েছে। আর ৩৬টি পাচার মামলা চলছে ৫ বছরের বেশি সময় ধরে। তিনি বলেন, মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে প্রত্যেক জেলায় ট্রাইব্যুনাল থাকার কথা থাকলেও মাত্র সাতটি বিভাগীয় শহরে এই ট্রাইব্যুনাল রয়েছে। যশোরের বিচারক, সাংবাদিকসহ বিভিন্ন সূধীজনদের দাবি যশোর যেহেতু দেশের দ্বিতীয় বৃহত্তর পাচারপ্রবণ জেলা। এজন্য এই জেলায় একটি ট্রাইব্যুনাল থাকা খুবই জরুরি।’ অনুষ্ঠানে জানানো হয়েছে, সারাদেশে মানবপাচারের প্রায় ৬ হাজার মামলা বিচারাধীন রয়েছে। পাচারের শিকার যারা তাদের মধ্যে ২১ শতাংশ নারী ও ১১ শতাংশ শিশু। গত ৯ বছরে মাত্র ৪ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশেষ অতিথি ছিলেন সম্পাদক এসএম তৌহিদুর রহমান। সভাপতির বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশনের প্রধান শরিফুল হাসান। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের জেলা ব্যবস্থাপক দেবানন্দ মন্ডল’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ব্র্যাক সমন্বয়ক আলমাছুর রহমান। অনুষ্ঠানে গ্রামের কাগজের বার্তা সম্পাদক সারোয়ার হোসেন, সমাজের কথার বার্তা সম্পাদক মিলন রহমান, নিউ এজের সাইফুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ
সাইফুল ইসলাম, শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার...
ডুমুরিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক-২
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে...
ফকিরহাটে দিবা কফি হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন “রাজনীতি কোন পেশা নয়, মানুষের সেবা”:...
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "দিবা কফি হাউজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট"। স্থানীয় ও পথচারী মানুষের জন্য মানসম্মত খাবার ও...
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেছেন দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরুণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয়...
যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
যশোর অফিস : যশোরে চাঁদা না দেওয়ায় সুজন (২৫) নামে এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ সময় তাঁর...














