প্রতিনিধি মোংলা ঃ মোংলা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন এলাকা থেকে ৪০ গ্রাম গাঁজাসহ কাশেম শিকদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে। আটকৃত ব্যাক্তি মোংলা পৌর শহর এর আরজি মাকড়ঢোন এলাকার মৃত মুনসুর আলি শিকদারের ছেলে। মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মোংলা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মোংলায় পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন এলাকা হতে ৪০ গ্রাম গাঁজাসহ এ এস আই রাসেল রানা তাকে আটক করা হয়। আসামীর নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বুুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













