শালিখা (মাগুরা) প্রতিনিধি ঃ মাগুরার শালিখায় মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নের প্রচার কার্যক্রম শক্তিশালীকরন শীর্ষক প্রকল্পের আওতায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় শালিখা উপজেলা পরিষদ মিলনায়তন কে এ উপলে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ -উল-হাসান এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মাগুরা জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম, এছাড়া বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক নারী অংশ গ্রহন করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














