শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় মোটরসাইকেলের ধাক্কায় তাসলিমা(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার আড়পাড়া-বুনাগাতী সড়কের কানার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি বুনাগাতী গ্রামের নুর ইসলামের কন্যা। জানা গেছে, শিশুটি সিন্নি খাওয়ার জন্য নিজ বাড়ি থেকে পাশের বাড়িতে যাওয়ার পথে আড়পাড়া থেকে বুনাগাতিগামী একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারটিতে বইছে শোকের মাতম।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













