দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালী দশমিনা উপজেলায় বাংলাদেশ কৃষক আন্দোলনের প্রান পুরুষ,মুক্তিযুদ্ধেও অন্যতম সংগঠক,বাংলাদেশ কৃষক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি,প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ২৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। গতকাল রবিবার কৃষক ফেডারেশনের ৮টি সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের খান বাড়িতে তার সমাধিতে পুস্পস্তবক অর্পন,মিলাদ মাহফিল,পোষ্টার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের মানিক মিয়া চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এস.এম.শাহাজাদা এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়া। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার খান ডলি। সভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন কৃষক আন্দোলনের নেতা জায়েদ ইকবাল খান।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













