সামিউল মন্টি ঃ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি, জাতীয় মৎস্যজীবি সমিতি, আওয়ামী মৎস্যজীবিলীগ, মৎস্যজীবি উপজাতি ও হতদরিদ্র উন্নয়ন সোসাইটি, উপজেলা ভূমি কমিটির যৌথ উদ্যোগে “মৎস্যজীবি জেলে ভাই, ঐক্য ছাড়া উপায় নাই”।- এ শ্লোগানে (১) জলমহাল নীতিমালা ২০০৯ অনুযায়ী মৎস্যজীবিদের অধিকার প্রতিষ্ঠা, (২) সাগর ও সমুদ্র উপকূলীয় সকল নদী ও খাল বিলে মাছ ধরা জেলেদের নিষিদ্ধকালীন সময়ে খাদ্য সহায়তা প্রদান, (৩) উন্মুক্ত ও বদ্ধ সকল জলমহলে বেআইনী দখল উচ্ছেদ, (৪) এসএ ম্যাপ অনুযায়ী জলমহল সিমানা চিহ্নিত, আয়তন সংশোধন ও খাজনা নির্ধারন, (৫) হালনাগাদ তালিকার মাধ্যমে অমৎস্যজীবিদের বাদ দিয়ে প্রকৃত মৎস্যজীবিদের অর্ন্তভুক্ত করে সঠিক তালিকা করা- এসকল দাবিতে গতকাল সোমবার সকাল ১০ টায় শ্যামনগর প্রেসকাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রত্যেক সমিতির নারী-পুরুষ সদস্যগণ অংশগ্রহন করে। মানববন্ধন চলাকালীন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির শ্যামনগর উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আলী আশরাফ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক সাতক্ষীরা জেলা সভাপতি মোল্যা রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন- জাতীয় মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক বাস্তুহারা ভূমিহীন সমাজকল্যান সংস্থার জেলা সভাপতি মোঃ মোকছেদ আলী, ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির শ্যামনগর সদর ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মৎস্যজীবি উপজাতি ও হতদরিদ্র উন্নয়ণ সোসাইটির শ্যামনগর উপজেলা সভাপতি জিএম মনসুর আলম, আওয়ামী মৎস্যজীবিলীগের উপজেলা সভাপতি মহিত কুমার মন্ডল, জাতীয় মৎস্যজীবি সমিতির উপজেলা সভাপতি মধুজীত রপ্তান, সাধারন সম্পাদক খলিলুর রহমান ও বিভিন্ন ইউনিয়ন কর্মকর্তাগণ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














