তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ তালা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যান-এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যালয়ে নবাগত ওসি’র সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় সংগঠনটির সদস্যরা। এসময় ওসি আবু জিহাদ ফখরুল আলম খান গ্রীন ম্যানের সকল কার্যক্রম সম্পর্কে অবগত হন। শিশুশিক্ষা ও প্রকৃতি-পরিবেশ নিয়ে কাজ করার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে সার্বিক সচেতনতা তৈরীর লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি গ্রীন ম্যান-এর সকল সামাজিক কর্মকান্ডে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। এসময় গ্রীন ম্যান সংগঠনের সদস্য মুশফিকুর রহমান, সুজয় চক্রবর্ত্তী, কাজী মুজাদ্দিদ, সাকিব খান, শর্মিষ্ঠা ঘোষ, নিশাত শাহিন নোভা, কাজী সুমাইয়া রহমান সুচি, আফরিন হক সুমি প্রমূখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ‘শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে শিশু শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে গ্রীন ম্যান সংগঠন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














