কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতায় এক জামায়াত নেতাকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়ায় হয়েছে। এঘটনায় আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ হয়েছে। আওয়ামীলীগ নেতা সেলিম রেজা জানান-কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কেরালকাতায় চেয়ারম্যান প্রার্থী হিসাবে গণসংযোগ চালিয়েছে যাচ্ছে। তিনি এবার নৌকার মনোনয়ন প্রত্যাশী দাবী করে এলাকার জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে নেমেছেন। তিনি ওই ইউনিয়নের কোটা গ্রামের জামায়াত নেতা হুমায়ন কবীরকে একটি অনুষ্ঠানে ডেকে নিয়ে ফুলের মালা পরিয়ে দিয়ে সংবর্ধনা দেন। এতে করে ওই ইউনিয়নের আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীরা জানান-এই হুমায়ন কবীর কেরালকাতা ইউনিয়ন থেকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে দুই দুই বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থীর নির্বাচন করেন। ২০১৩/২০১৪ সালে নাশকতা সৃষ্টি করেন। এত কিছু করার পরেও কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রত্যাশা দাবি করেন মোরশেদ আলী। এদিকে ইউনিয়ন ও উপজেলা আওমাীলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা বলেন-যিনি জামায়াত-বিএনপির পূর্নবাসনের দায়িত্ব নিয়েছেন তিনি আবার নৌকা প্রতীকের প্রার্থী দাবী করেন। এবিষয়ে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলী বলেন, তিনি দলমত নির্বিশেষে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন। এবারও তিনি নৌকা প্রতীক পাবেন এবং এই ইউনিয়ন থেকে জয়ী হবেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














