মাসুদ রানা,মোংলা ঃ সুন্দরবনের জীববৈচিত্র সংরণের স্বার্থে আসন্ন রাস পূর্ণিমায় দুবলার চরের আলোরকোলে রাস মেলার অনুমতি দিচ্ছেন না বনবিভাগ। তবে বনবিভাগ পূজা ও পুণ্যস্নানের জন্য সীমিত পরিসরে সনাতন ধর্মাবলম্বলীদের সেখানে যাওয়ার অনুমতি দিবেন। এবারের রাস পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠানে যেতে পারবেন না সনাতন ধর্ম ব্যতীত অন্য ধর্মের লোকজন। মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব মো: শাফায়াত মাহবুব চৌধুরী স্বারতির এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর দুবলার চরে রাস পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। এ সময়ে সেখানে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদেরকে সীমিত আকারে যাওয়ার অনুমতি দেয়া হবে। আগামী ১৭ নভেম্বর সকাল থেকে দুবলায় যাওয়ার জন্য পুণ্যার্থী ও তীর্থযাত্রীদের অনুমতি প্রদাণ করা হবে। ১৭ নভেম্বর সকালে বনবিভাগের কাছ থেকে পাস নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দুবলায় যাবেন। এরপর ১৮ নভেম্বর রাতের রাস পূজা ও ১৯ নভেম্বর ভোরে পুণ্যস্নান শেষ করে ফিরে আসবেন। তাদের যাওয়া আসার জন্য নির্দিষ্ট রুট থাকবে, এর বাহিরে গেলে কিংবা নির্ধারিত সময়ের আগে পরে যাওয়ার চেষ্টা ও অবস্থান করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া রাস পূজা ও স্নান অনুষ্ঠানস্থলে বনবিভাগের পাশাপাশি নিরাপত্তায় থাকবেন র্যাব, কোস্ট গার্ড ও পুলিশ। ডিএফও মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের জীববৈচিত্র সংরণের স্বার্থে দুবলার চরের আলোরকোলে রাসমেলা করার অনুমতি দেয়া হচ্ছেনা আয়োজক কমিটিকে। ফলে রাস পূর্ণিমার পুজা ও স্নান অনুষ্ঠিত হবে। আর পুজা ও স্নানে সনাতন ধর্মী ছাড়া অন্য কোন ধর্মের লোকজও যেতে দেয়া হবেনা।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















