পাইকগাছা প্রতিনিধি ॥ অবশেষে ৩ দিন পর খুলনার পাইকগাছায় অপহৃত কলেজ ছাত্র আমিনুর রহমান (২০) এর লাশ কপোতাক্ষ নদের তীর থেকে পুলিশ উদ্ধার করেছে। সে শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বুধবার ভোরে ভাটার সময় নদীতে চলমান একটা নৌকা থেকে জনৈক ব্যক্তি লাশটি দেখতে পায়। তার দেয়া সংবাদে এলাকার উৎসুক জনতা কপোতাক্ষ নদের তীরে ভীড় করতে থাকে। সংবাদ পেয়ে থানাপুলিশ দ্রুত তালা থানার শাহজাতপুর খেয়াঘাটে কপোতাক্ষ নদের তীরে পৌছে লাশটি ভাসতে দেখে। পুলিশ ও স্থানীয় জনতা আমিনুরের লাশ নদী থেকে উদ্ধার করে থানা আনে এবং ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। উল্লেখ্য, গত রোববার রাত ৯ টায় আগড়ঘাটা বাজার থেকে কৌশলে আমিনুরকে কপোতাক্ষ নদের তীরে নিয়ে যায় ফয়সাল। সেখানে কোমল পানীয়ের সাথে ২০টি ঘুমের বড়ি মিশিয়ে তাকে খেতে দেয়। কিছুক্ষণ পর আমিনুর অচেতন হলে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। রাত সাড়ে ১০ টার দিকে নিহতের মোবাইল দিয়ে আমিনুরের বাবার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে ফয়সাল। সে অনুযায়ী সোমবার টাকা নিয়ে চলে যাওয়ার সময় জনতা ফয়সালকে ধরে পুলিশে দেয়। ধৃত আসামী গদাইপুর গ্রামের জিল্লার রহমান সরদারের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে মুক্তিপণ ও খুনের কথা স্বীকার করেছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ফয়সাল পুলিশকে জানিয়েছে দামী মটর সাইকেল না কিনলে তার সাথে প্রেমিকা সম্পর্ক রাখবে না। প্রেমিকার আবদার রক্ষা করতে সে আমিনুরের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে। বন্ধুত্বের সম্পর্কের বয়স মাত্র ৬ দিন। এরপর এ ঘটনা ঘটায় বলে সে পুলিশকে তথ্য দিয়েছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, তার জবানবন্দি অনুযায়ী লাশ উদ্ধারের চেষ্টা করা হয়। যেখানে আমিনুরকে খুন করা হয়েছে তার কয়েকশ গজ দুরে ৩দিন পর লাশ পাওয়া গেছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















