দশমিনায় ২টি ইউপিতে শান্তিপূর্ন ভাবে নির্বাচন চলছে

0
287

দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালী দশমিনা উপজেলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টি ইউনিয়নে শান্তিপূর্ন ভাবে নির্বাচন চলছে। উপজেলার বেতাগী-সানকিপুর ও দশমিনা সদর ইউনিয়নে এই নির্বাচনে ভোট গ্রহন চলছে। উপজেলার দুই ইউনিয়নে মোট ১৮টি কেন্দ্রে ৭৪টি বুথে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এবং উপজেলায় প্রথম বারের মতো দশমিনা ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ৯টি কেন্দ্রে ভোট গ্রহন হচ্ছে। তিনি আরো জানান, ভোট চলাকালিন সময় জনগন নিরাপদে ও নির্বিয্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাই আইনশৃঙ্খলা বাহিনী ও মোবাইল কোর্ট সতর্ক অবস্থানে রয়েছে। ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here