মোংলা প্রতিনিধি ঃ মোংলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১নভেম্বর) মোংলা উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে মোংলা আওয়ামী লীগের কার্যালয় থেকে র্যালী, আলোচনা সভা দোয়া মোনতাজ ও কেক কেটে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। মোংলা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রাফিল হাওলাদার’র সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আ’লীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন,মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন, কাউন্সিলর শফিকুর রহমান শফি, মোংলা পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লীলা, যুবলীগ নেতা মাইনুল হোসেন মিন্টু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এমরান বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, সহ অনেকে। নেতাকর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক শামিমা ইয়াসমিন জুই, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক স্তুুতি সরকার, ওয়ার্ড কাউন্সিলর জোহরা খাতুন, পৌর যুবলীগের সহ সভাপতি পারভেজ খান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরুখ বাপ্পি, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান, লিটন হোসেন নীরব সহ বিভিন্নি ইউনিটের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে বাবু সুনিল কুমার বিশ্বাস বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবলীগের বলিষ্ঠ অংশগ্রহণ দেশকে এগিয়ে নেয়ার েেত্র বড় ভূমিকা রেখেছে। যুবলীগের কোন নেতাকর্মী অবহেলীত থাকবে না। বঙ্গবন্ধুর আদর্শের পথ অনুসরণ করেই তারা দেশ ও জাতির জন্য কাজ করে যাবে। প্রয়োজনে তার শরীরের রক্ত বিক্রি করে হলেও তিনি যুবলীগের পাশে থাকবেন। এর আগে, মোংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা সহকারে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেন। নেতাকর্মীরদের শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান স্থল।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














