কয়রা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন এবং (আদিবাসি) মুন্ডা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নের লে ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) এর সহযোগিতায় ‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং অ্যান্ড ডেল্টা ফিউচারস ইন ইন্ডিয়া, বাংলাদেশ এবং ভিয়েতনামে’ প্রকল্পটি ইউকেআরআই জিসিআরএফ লিভিং ডেল্টাস হাব এবং ডারহাম ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ হ্যাজার্ড, রিস্ক অ্যান্ড রেজিলিয়েন্স (আইএইচআরআর) এর অর্থায়নে কয়রায় মুন্ডা সম্প্রদায়দের নিয়ে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী সিডিএসটি ফিল্মমেকিং কর্মশালার সমাপ্তি হয়েছে।সমাপনি অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এসডিএফ অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়। মোবাইল ফিল্ম মেকিং এই কর্মশালায় মুন্ডা সম্প্রদায়ের মোট ৮ জন অংশগ্রহণকারীকে সদন পত্র প্রদান করা হয়। অনষ্ঠানে প্রশিণ শেষে অশগ্রহণকারীরা স্মার্টফোনের মাধ্যমে নিজেদের তৈরি চলচিত্র প্রদর্শন করেন।সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সনদপত্র বিতরণ করেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের চেয়ারমান সরদার নুরল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, ইউপি সদস্য গনেশ চন্দ্র মন্ডল, (এসিস্ট্যান্ট প্রফেসর, ইউল্যাব) মোঃ সাজ্জাদ হোসেন, (এসিস্ট্যান্ট প্রফেসর, ইউল্যাব) ড. জামিল খান, ( এক্সিকিউটিভ ডিরেক্টর, ডিআইএমএফএফ) সাদিয়া মেহেজামিন, আইসিডি উপদেষ্টা মোঃ মোস্থাফিজুর রহমান।অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি’র) প্রতিষ্ঠাতা মোঃ আশিকুজ্জামান আশিক।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














