ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ॥ চুকনগরে কুকুরের গায়ে ঢিল ছুড়তে গিয়ে পা পিছলে পড়ে এক বাস ড্রাইভারের মূত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের মৃত ডাঃ লুৎফার রহমানের পুত্র শেখ হাফিজুর রহমান বাবু(৪৭)। মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, শবিরার রাতে বাস চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার উপর কুকুর ডাকতে দেখেন। এসময় তিনি কুকুরটিকে তাড়িয়ে দেয়ার উদ্দেশ্যে একটি ইটের টুকরো ছুড়তে গিয়ে পা পিছরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। রোববার বেলা ১০টার দিকে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আটলিয়া ইউপির নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম বেবি, সাবেক ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান হবি, নব নির্বাচিত ইউপি সদস্য আলাউদ্দীন মালী, প্রভাষক হাফিজুর রহমান, সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস, নাজমুল ইসলাম মুন্না প্রমুখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













