এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহা সড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কিছু অসাধু বালু ব্যবসায়ীরা রাস্তা জুড়ে বালু রাখায় প্রায় ঘটে চলেছে দূর্ঘটনা। পত্র পত্রিকায় এর আগেও লেখা লেখি হলেও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উচ্ছেদের ব্যাপারে কোন মাথা ব্যাথা নেই। জনসাধারন বালু মালিককে সরাতে বললে সে কাওকে তোয়াক্কা করে না। এলাকাবাসী সূত্রে জানাগেছে মহাসড়ক দিয়ে দৈনিক হাজার হাজার সাতক্ষীরা স্থল বন্দর থেকে পণ্য বাহী ট্রাক দেশের সাতক্ষীরা থেকে পূর্বাঞ্চল খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, বরিশাল, মাদারিপুর মাওয়া হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার একমাত্র মহাসড়ক খুলনা-সাতক্ষীরা। এছাড়া যাত্রীবাহী পরিবহন, ঢাকা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বি আর টিসি রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া, কুড়িগ্রাম, ময়মনসিংহ সহ স্থানীয় লোকাল বাস মাইক্রোবাস, মহেন্দ্র, পিকআপ, মটর সাইকেল, মটর ভ্যান সহ হাজার হাজার যানবাহন চলাচল করে। বালু রাখার কারনে পাটকেলঘাটা জুজখোলা গ্রামের দোলাভাইয়ের বাড়ী থেকে নিজ বাড়ী ফেরার পথে বালু স্তুপের সামনে আসলে সাইট নেওয়ার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের ধাক্কায় নিহত হয় ওয়াজেদ আলী (৩৮)। পাটকেলঘাটার দাদপুর গ্রামের দুপত্র স্কুল ছাত্র নিহত হয় ঐ বালুর কারনে। তার কয়েকদিন পর খুলনাগামী যাত্রীবাহী বাস বালুর কারনে সাইট নিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ডান পাশে ঘুরে গিয়ে রবীন্দ্রনাথ একাডেমীতে ধাক্কা খেয়ে ছাদ দ্বি-খন্ডিত হয় ঐ সময় ৪জন নিহত হয়। সম্প্রতি গত ১০ নভেম্বর তালা গণডাঙ্গা গ্রামের সুভাষ হালদার বালূর জন্য সাইট নিতে গিয়ে মটরসাইকেলের ধাক্কায় নিহত হয়। এছাড়া প্রতিদিন এই বালুর জন্য দূর্ঘটনা লেগেই রয়েছে। সড়ক ও জনপদ বিভাগের এমন কোন বড় কর্মকর্তা নেই যে, এই স্থান থেকে অবৈধ বালু ব্যবসায়ীকে সরানোর কোন ব্যবস্থা করিতে পারে নাই। এলাকাবাসী জানায়, প্রশাসনের শক্তির চেয়ে বালু ব্যবসায়ীর শক্তি বেশি। তাই এই বালু ব্যবসায়ীর খুটির এত জোর কোথা থেকে আসে?
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














