কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে বিজয়া দশমীতে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সিঁদুর খেলা ও অন্যান্য আয়োজন শেষে সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ছয় দিনব্যাপী এ উৎসব। এবার মহাসপ্তমী দুইদিনের হওয়ায় দুর্গাপূজার স্থায়িত্ব ছয় দিনের হয়। গত শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। উপজেলার এবারের দুর্গোৎসবে ভক্তদের অন্যতম আকর্ষণ ছিলো পৌরসভাধীন উত্তর মুরারিকাটির সাদা তিল ও দক্ষিণ মুরারিকাটির চুমকি দিয়ে গড়া দুর্গাপ্রতিমা। এই দুই প্রতিমা দর্শনে দূরবর্তী এলাকার ভক্তরাও ভিড় জমান। উত্তর মুরারিকাটি পূজামণ্ডপের দীপঙ্কর পাল ও দক্ষিণ মুরারিকাটি মণ্ডপের নির্মল মণ্ডল বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার তাদের মণ্ডপে প্রতিমা দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। দুর্গোৎসবের এই ছয় দিনে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম, থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান পূজামণ্ডপ পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। প্রতিটি মণ্ডপে প্রদান করা হয় আর্থিক সহায়তা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার সভাপতি প্রকাশ চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু) জানান, জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব উপজেলার ৪৬ টি পূজামণ্ডপে পরিদর্শনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম পৌরসভার আটটি মন্ডপের প্রত্যেকটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এঁরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে এবার উপজেলার সকল মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি উল্লেখ করে তাঁরা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো থাকায় পূজামণ্ডপে নিরাপত্তা সমুন্নত ছিলো। সর্বোপরি আপামর মানুষের প্রাণঢালা ভালোবাসায় আনন্দঘন পরিবেশে এবারও দুর্গোৎসব উদযাপিত হয়েছে বলে উপজেলা কল্যাণ ফ্রন্টের এই নেতৃবৃন্দ বলেন।
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














