রাসেল মাহমুদ : প্রত্যেক বছরের ন্যায় এবার জমে উঠেছে যশোর সদরের ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারের শীতবস্ত্র বিক্রির অস্থায়ী হাট বাজার। শীত মৌসুমের শুরু থেকেই মানুষ ছুটে আসে স্বল্পমূল্যের শীত বস্ত্রের এসব দোকানে। বহুবছর থেকে শীতে কাপড়ের পশরা সাজিয়ে বসে অন্তত ১৫-২০ জন ব্যবসায়ী। সপ্তাহের দুই দিন (শুক্রবার ও সোমবার) বিভিন্ন স্তর থেকে নিম্নআয়ের ক্রেতাদের পদচারনায় মুখরিত হয়ে থাকে রূপদিয়ায় অবস্থিত এই পুরাতন কাপড়ের মার্কেট গুলো। শীতে নতুন কাপড়ের চেয়ে বিদেশি পুরনো কাপড়ের চাহিদা বেশি বলে ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়। বিদেশী পুরনো এসব শীত বস্ত্রের দাম তুলনামূলক বেশ কম। তাছাড়া ওই কাপড় গুলো দেখতে সুন্দর, মানসম্পন্ন ও টেকসই হওয়ায় ক্রেতাদের আগ্রহ অনেক বেশী। আশপাশের বিভিন্ন এলাকা থেকে রূপদিয়া বাজারের অস্থায়ী এসব শীতবস্ত্রের দোকানে সাধারণ মানুষ ছুটে আসে নিজের ও পরিবারের জন্য দেখে শুনে ভালো মানের গরম কাপড় কিনতে। বাজারটি ঘুরে জানা যায় গত বারের চাইতে এইবারে শীতবস্ত্রের দাম তুলনায় কিছুটা বেশী। তারপরও নতুনের চেয়ে কম দাম বলে সব বয়সের নারী-পুরুষ এখান থেকে শীতবস্ত্র কিনছে। এখানে মূলত বিভিন্ন ডিজাইনের কোট, জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার ওভারকোট, হাফ ও ফুলহাতা গেঞ্জি, কম্বল, মেয়েদের কাটিগান, হাত মোজা, পা মোজা ইত্যাদি ক্রেতার সংখ্যা বেশি। সপ্তাহের দুই দিন শুক্রবার ও সোমবার শতশত মানুষ কাপড়ের অস্থায়ী এই মার্কেটের শীতের কাপড় কিনতে ভিড় জমায়। তবে গতবারের চেয়ে এ বছর পুরনো কাপড়ের দাম অনেক বেশি বলে ব্যবসায়ী ও ক্রেতারা জানান। রূপদিয়া বাজারে আগত এসব শীতবস্ত্রের ব্যবসায়ীরা বলেন তারাও গতবারের চেয়ে এ বছরের পুরনো এসব কাপড় একটু দাম বেশি দিয়ে কিনতে হয়েছে। ফলে তাদের কেও একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গত ৬ বছর ধরে এখানে কাপড় বিক্রি করতে আসা শফিয়ার রহমান বলেন, প্রতি বছর শীতের সময় মহাজনদের কাছ থেকে গরম কাপড়ের গাইট নিয়ে তার খোলা বাজারে খুচরা বিক্রি করেন আসছে। গত দুই বছর আগে ১০ থেকে ১২ হাজার টাকায় একটি কাপড়ের গাইট বা বেল্ট কেনা যেত এ বছর একেকটি গরম কাপড়ের গাইড কিনতে ১৬ থেকে ১৮ হাজার টাকায় ক্রয় করতে হচ্ছে। মামুন হোসেন নামের আরেক ব্যবসায়ী বলেন শীত উপলে চীন, তাইওয়ান, জাপান, কোরিয়া ও রাশিয়া থেকে পুরাতন শীতবস্ত্র এদেশে আসে। ১’শ কেজি ওজনের এক বেল ছোট পুরাতন শীতপোশাক চট্টগ্রাম ও ঢাকায় সাড়ে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা, বড়দের ১’শ কেজি ওজনের এক বেল্ট পোশাকের দাম ৭-৯ হাজার টাকা, ৮০-১’শ ওজনের জ্যাকেট, সোয়েটারের এক বেল্টের দাম পড়ছে ১৩-১৪ হাজার টাকা। এপর্যন্ত আনতে পরিবহন খরচ সহ সব মিলে দাম পড়ে যায় প্রায় দ্বিগুণ। একেকটা গাইট থেকে ১০ টাকা থেকে শুরু করে ১’ হাজার টাকা মূল্যের কাপড়ও থাকে। এবার শীত বস্ত্রের দোকানে বেঁচা বিক্রি শুরু হয়েছে নভেম্বর মাসের শুরু থেকে। চলবে যতদিন শীত থাকবে। বাজার ঘুরে দেখা গেছে গত বছরের যেসব কাপড় ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হয়েছিল এবারে ৮০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে। এখানে কাপড় কিনতে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, পুরাতন কাপড়ের মধ্যে অনেক ভালো মানের কাপড় পাওয়া যায়। তবে বেঁছে-খুটে কিনতে হয়। গত বছরের চেয়ে এবছর প্রতিটি কাপড়ের দাম একটু বেশি।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














