নওয়াপাড়া অফিস : অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতা, মোল্যা ওলিয়ার রহমানের ৭ম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে মঙ্গলবার সকালে শোক রেলি বের হয়। শোক রেলিটি নওয়াপাড়া বাজার প্রদণি করে । পরে তারা নওয়াপাড়া পৌর সভার ৭নং ওয়ার্ডের সিরাজকাঠি গ্রামে শহীদ মোল্যা ওলিয়ার রহমানের কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করে।কবর জিয়ারত শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাঘা, অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক ও ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইব্রাহিম হোসেন বিশ্বাস,অভয়নগর নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান,যশোর জেলা ট্রাক ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্য মোঃ আবুল কালাম আকন, অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ ফারুক আল নুর, সহ সাধারণ সম্পাদক মোঃ আমির আলি গোলদার, কোষাধ্য শেখ আলাউদ্দিন, প্রচার সম্পাদক শেখ আব্দুর রশিদ,যশোর জেলা ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন (৯১৮) নওয়াপাড়া শাখার সভাপতি শেখ আব্দুর ওহাব, সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোল্যা হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ মিন্টু বিশ্বাস, খন্দকার ইকবল হোসেন, গাজী আনিচুর রহমান আনিচ সহ নেতৃবৃন্দ। এ ছাড়া সন্ধ্যায় অভয়নগর প্রেসকাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













