ভ্রাম্যমান প্রতিনিধি : ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলনের উদ্যোগে রাস্তা সংস্কার শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ কাজ শুরু হয়। ভোমরা জিরো পয়েন্ট হতে টাওয়ার মোড় পর্যন্ত সড়ক সংস্কারের এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। অতি ব্যাস্থ সড়কটি বর্ষার মৌসুমে নষ্ট হওয়ায় দারুণ কষ্ট ভোগ করছিল সর্বস্থরের মানুষ। আর আমদানি-রপ্তানিকারক, সাধারণ মানুষের কথা ভেবে এ উদ্যোগ করেন তিনি। আর তাই মঙ্গলবার নিজ খরচে সড়কে ইট বালু ফেলে সংস্কার শুরু হয়। স্থানীয় পথচারী আব্দুল করিম জানান, সড়কটি অতি ব্যাস্থতম। প্রতিদিন অসংখ্য যানবহন চলাচল করে। এমনকি সাধারণ মানুষ চলাচল করতে যেয়ে ব্যাপক সমস্যার সম্মূখিন হয়। শুনেছি সরকারি ভাবে কাজ শুরু হবে। জানিনা কতদিন পর সেটি শুরু হবে। তবে সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলনের উদ্যোগে রাস্তা সংস্কার হওয়ায় আমাদের কিছুটা ভোগান্তি কমবে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দেখেছি এই সড়কটি দিয়ে যানবহন ও মানুষের পথচলতে খুবই কষ্ট হয়। সড়কটি দিয়ে চলাচলে প্রতিদিন মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই আমি ভাবলাম নষ্ট হওয়া সড়কটি আমি সংস্কার করে দেই। আর তাই নিজ খরচে এ উদ্যোগ নিয়েছি। এদিকে ভামরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলনের উদ্যোগে রাস্তা সংস্কার শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্থি ফিরেছে। একই সাথে সর্বস্থরের মানুষ উদ্যোক্তাকে ধন্যবাদ জানাচ্ছেন।















