ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : হামকুড়া, পশ্চিম শালতা ও হরি নদী অববাহিকায় টিআরএম চালু, মাগুরখালি ইউনিয়নের সুখ নদীর নেট পাটা উচ্ছেদ। নদী অবৈধ দখল মুক্ত এবং পরস্পরের সংযোগ প্রদানের দাবিতে বুধবার দুপুরে প্রধানমন্ত্রী বরাবরে স্মরকলিপি দিয়েছে ডুমুরিয়া উপজেলা পানি কমিটি। বে-সরকারী সংস্থা উত্তরণ পরিচালিত পানি কমিটির সভাপতি ডা. খান মোহাম্মাদ আলীর সভাপতিত্বে শহীদ শেখ মজিদ অডিটরিয়ামে এক আলোচনা সভাশেষে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্ত আব্দুল ওয়াদুদ’র মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রয়ি পানি কমিটির সভাপতি অধ্য এবিএম শফিকুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সেলিম আকতার স্বপন, তালা উপজেলা পানি কমিটির সম্পাদক জিল্লুর রহমান, ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জী, জি এম আব্দুস সালাম, শেখ মাহতাব হোসেন, এস এম সুলতান আহম্মেদ, দিলীপ কুমার সানা, আব্দুল আজিজ আকুঞ্জী, অর্চনা ফৌজদার, ইউসুফ খান প্রমুখ।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














